News Title :
সংবাদ শিরোনাম :
লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা
বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করে ভোলা জেলার লালমোহনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ১৫৯তম শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। বৃষ্টিভেজা পরিবেশেও হাজারো ভক্তের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লালমোহন হিন্দু সমাজ সম্মেলনীর আয়োজনে ইস্কন মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে থানার মোড় হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী মদনমোহন ঠাকুর জিউ আখড়াবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। রথের রশি টেনে ভক্তরা শ্রী শ্রী জগন্নাথ দেবকে মন্দিরে ফিরিয়ে আনেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদ হাওলাদার। তিনি বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশে লালমোহনের হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় কর্মসূচি পালন করতে পারে, সে লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি । লালমোহনে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সজাগ রয়েছে। যার যার ধর্ম, সে তার নিজ নিজ নিয়ম অনুযায়ী পালন করবে এটাই আমাদের প্রত্যাশা। আয়োজকরা জানান, উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়; এটি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বৈরী আবহাওয়াও ভক্তদের ধর্মীয় অনুভূতি ও অংশগ্রহণকে দমিয়ে রাখতে পারেনি। বরং বৃষ্টিভেজা পরিবেশে রথের রশি টেনে প্রভুকে মন্দিরে ফিরিয়ে দেওয়ার দৃশ্য উৎসবকে আরও আবেগঘন ও স্মরণীয় করে তোলে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
ভোলার লালমোহনের কৃতি সন্তান ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, গণপ্রজাতন্ত্রী
লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই
ভোলার লালমোহন উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী
লালমোহনে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হিমেলকে ফিরে পেতে মায়ের আকুতি
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়ার পাঙ্গাশিয়া গ্রামের দেওয়ান বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী মো. হিমেল (১৩)
শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি
ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়ব। ২০২৪ সালের ৫ আগস্টের
লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
ভোলার লালমোহনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন হিন্দু সমাজ সম্মেলনী এর আয়োজনে মদনমোহন ঠাকুর
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
ভোলার লালমোহন উপজেলায় প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্রের হত্যাকারী আব্দুল্লাহ আল মানিকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও
লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্র্ধষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র
ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে অবস্থিত কৃষ্ণ কালী মন্দিরে শুক্রবার (৩ জুলাই) দুপুরে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে
লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত
ভোলার লালমোহন উপজেলায় বালুভর্তি ট্রাক পারাপারের সময় একটি আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে মো. নাইম (২৫) নামে এক চালক নিহত
লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক
ভোলার লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জোয়ারের পানিতে আবাসনের বাসিন্ধারা চরম দুর্দশাগ্রস্তভাবে দিন কাটাচ্ছে।









