ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত

ভোলার লালমোহন উপজেলায় বালুভর্তি ট্রাক পারাপারের সময় একটি আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে মো. নাইম (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের ওপরের জরাজীর্ণ ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নাঈম ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার সালাহউদ্দিন মাস্টার বাড়ির ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মো. আল-আমিন (১২) নামে ট্রাকের হেলপারও।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে বালুভর্তি ট্রাকটি ব্রিজটি পার হচ্ছিল। তবে ব্রিজ পার হওয়ার আগেই হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তখন দৌঁড়ে গিয়ে বালুভর্তি ট্রাকটি ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে থাকতে দেখি। সেখান থেকে দ্রুত ট্রাক চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক নাইমকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া হেলপার মো. আল-আমিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম ও মাকসুদসহ কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরেই ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে প্রয়োজনের তাগিদে মানুষজনসহ ছোট ও মাঝারি ধরনের যানবাহন ব্রিজটির ওপর দিয়ে যাতায়াত করতো। সবার মাঝেই এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি নিয়ে চরম আতঙ্ক ছিল। সেই আতঙ্কই এখন দুর্ঘটনায় পরিণত হয়েছে। একটি প্রাণ গেল, কর্তৃপক্ষ কি এখনো নিরব থাকবে?

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত

Update Time : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬