ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

ভোলার লালমোহন উপজেলার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনী রোগে ভুগে বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার রোগ ধরা পড়ার পর থেকে তিনি চিকিৎসাধীন থাকলেও সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সংকটাপন্ন অবস্থার খবর জানতে পেরে ছুটে যান লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

শনিবার দুপুরে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা চরভূতা ইউনিয়নের সিদ্দিক মিয়ার পুল এলাকায় নাসির উদ্দিনের বাসায় গিয়ে তার খোঁজ-খবর নেন। নেতৃবৃন্দ অসুস্থ নাসির এর পরিবারকে সান্ত্বনা দেন এবং চিকিৎসার খরচের জন্য সমিতির পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা তার হাতে তুলে দেন।

মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আমরা আমাদের অসুস্থ সহকর্মী সহকারী শিক্ষক নাসির উদ্দিন স্যারের পাশে দাঁড়াতে এসেছি। শিক্ষক কর্মচারীদের দুর্দিনে তাদের পাশে থাকায় আমাদের সমিতির মূল লক্ষ্য। অতীতেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছি এবং ভবিষ্যতেও শিক্ষকদের বিভিন্ন সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের সংগঠন। তিনি নাসির স্যারের বাসায় যাওয়া উপস্থিত সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. মোসলে উদ্দিন মিলন, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন মনু, মো. শাহাজাহান, মো. মেজবাহ উদ্দিন, আব্দুল হাই, মো. ইয়াছিন, মো. হেলাল উদ্দিন, মো. জাকির হোসেন, মো.  নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, সরোজ চন্দ্র দাস, মো. আব্দুর রহিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সমিতির নেতৃবৃন্দ।

মাধ্যমিক শিক্ষক সমতিরি এমন সহমর্মী উপস্থিতিতে নাসির উদ্দিনের পরিবার সকরেল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, তাদের এই দুঃসময়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকদের পাশে পাওয়া ও সহযোগিতা তাদের মানসিকভাবে অনেক শক্তি জুগিয়েছে। তারা সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Update Time : ১০:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬