ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে বিদ্যুতায়িত হয়ে তরুনের মৃত্যু ! আহত-১

ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুতায়িত হওয়া মামাকে বাঁচাতে গিয়ে মো. সোহাগ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেংগুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার মো. কাঞ্চন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সোহাগের মামা মো. মিজান (২৮)। তিনি বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সোহাগ মিজানের চাচাতো বোনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ বসতঘরের পাশে থাকা রেইনট্রি গাছের ডাল কাটেন মো. মিজান। ওই ডালটি পাশে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন মিজান। তাকে বাঁচাতে ছুটে যান মো. সোহাগ। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাদের দু’জনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। সেখানের কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে বিদ্যুতায়িত হয়ে তরুনের মৃত্যু ! আহত-১

Update Time : ০৬:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬