
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সদস্য সচিব মো. আলাউদ্দিন হাওলাদারসহ আরো কয়েকজনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বদরপুর ছাত্রদলসহ সর্বস্তরের জনগণের আয়োজনে বুধবার (১৮ মার্চ) সকালে লালমোহন থানার সামনে অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কারীরা বলেন, আহত আলাউদ্দিন বর্তমানে বদরপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সদস্য সচিব। গত শবে বরাতের রাতে কথার কাটাকাটির একপর্যায়ে সিরাজ হাওলাদার, কামরুল হাওলাদার, আলুঙ্গির হাওলাদার, মনজু, পারভেজ বেপারির নেতৃত্বে পরিকল্পিত ভাবে হামলা করে। এতে আলাউদ্দিনসহ ইসলামাইল হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, নুরু হাওলাদার, সালাউদ্দিন হাওলাদার নয়ন হাওলাদার, কয়ছর মল্লিক, হোসেন হাওলাদারকে কুপিয়ে জখম করে। বর্তমানে আলাউদ্দিন ভোলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী দাবি জানাচ্ছি।
উল্লেখ, গত সোমবার পবিত্র শবেবরাতের রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজ হাওলাদার গ্রুপ ও ইসমাইল হাওলাদার গ্রপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের অন্তত ৯ জন আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতেদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদের মধ্যে গুরুতর আহত হয়ে আলাউদ্দিন ও ছালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করে। আহত আলাউদ্দিন ও ছালাউদ্দিনের বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
লালমোহন (ভোলা) প্রতিনিধি 









