ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

নিজ আঙ্গিনা পরিস্কার রাখি- মশার বিস্তার রোধ করি, শ্লোগনে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহার নেতৃত্বে র‍্যালিতে অন্যান্যের মধ্যে অংশ গ্রহণ করেন মেডিকেল অফিসার ডাঃ মো. শাহাদাৎ হোসেন, ডাঃ মো. আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মো. হাসিবুর রহমা, ডাঃ ইউসুফ হোসেন, নার্স, মিডওয়াইফাইসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা বলেন, সামনে ডেঙ্গুর প্রভাব বিস্তারের সময় তাই এখনই এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। ডেঙ্গু একটি ভাইরাস জ্বর। এডিস মশা ডেঙ্গু ভাইরাসের একমাত্র বাহক। এ মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা দিনের বেলায়, সাধারণত ভোরে এবং সন্ধ্যায় কামড়ায়।

তিনি আরো বলেন, এডিস মশা বা ডেঙ্গুজ্বর প্রতিরোধে প্রত্যেকের করণীয় হলো,  বাড়ির ভিতর, বাহির, ছাদ এবং আনাচে-কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ ফেলে দিয়ে আশপাশের ঝোপঝাড় এবং আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ব্যবহার যোগ্য পাত্রসমূহে যেমন- বালতি, ড্রাম, ফুলের ও গাছের টব, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারের নীচের পানি ভর্তি পাত্র, প্লাষ্টিকের বোতল, ডাবের খোসা ইত্যাদির পানি কোনভাবেই একনাগাড়ে পাঁচ দিনের বেশী যেন পানি জমে না থাকে। মনে রাখতে হবে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সকলের সক্রিয় সহযোগীতা এবং পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। দিনে এবং রাতে মশার কামড় থেকে বাঁচতে সবসময় মশারি ব্যবহার করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ১০:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬