ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগরে সড়ক দুর্ঘটনায় মো. মহিম (২৫) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ধলীগৌর নগর ইউনিয়নের পাটওয়ারির হাট সংলগ্ন সড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিম ধলীগৌর নগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার কবিরাজ বাড়ির মো. আলির ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা জানা গেছে, ভোরে মহিম লর্ডহার্ডিঞ্জ মাদ্রাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ধলীগৌর নগরের পাটওয়ারির হাটের নিকটবর্তী স্থানে পৌঁছালে তার চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং স্থানীয়দের সহযোগিতায় লালমোহন সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও গভীর শোক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গল সিকদার ফারির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬