ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

জিয়াউর রহমান ছিলেন দেশের সবচেয়ে সৎ রাষ্ট্রনায়ক-মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, জিয়াউর রহমান ছিলেন দেশের সবচেয়ে সৎ রাষ্ট্রনায়ক। তার মৃত্যুর পর তার কোন স্থায়ী সম্পদ পাওয়া যায়নি। আমরা রাজনীতি করি শহিদ জিয়ার আদর্শ ধারণ করে। শহিদ জিয়ার পর দেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, আমি তিনবার মন্ত্রী সহ ৬ বার এমপি ছিলাম। কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি। তারা চায় এ দেশকে তাদের প্রভাব ও প্রথাগত নিয়ন্ত্রণে রাখতে। আমরা স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে চাই, এটাই তাদের অপছন্দ। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ কোনো পরাশক্তির করুণা নয়। আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে বাঁচতে চাই।
লালমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি খান সাহেবের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহিন পন্ডিতসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

জিয়াউর রহমান ছিলেন দেশের সবচেয়ে সৎ রাষ্ট্রনায়ক-মেজর হাফিজ

Update Time : ০৯:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬