ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

সড়ক অবরোধ করেছে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা

  • জাতীয় ডেস্ক :
  • Update Time : ০৪:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৫৮ Time View

পুলিশি বাঁধার কারণে শিক্ষা উপদেষ্টার কার্যালয় অভিমুখে যেতে না পেরে রাজধানীর পল্টন–প্রেসক্লাব সড়কে অবস্থান নিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। এতে ওই সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে সড়ক ছাড়লে কিছুক্ষণ পর আবারও যান চলাচল শুরু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা। কিছুদূর যাওয়ার পর পুলিশ বাধা দিলে তারা সড়কে বসে পড়েন। এতে পল্টন–প্রেসক্লাব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা সড়ক ছাড়লে আবারও যান চলাচল শুরু হয়েছে।

আন্দোলনকারী এক শিক্ষক গণমাধ্যমকে জানান, ৪১ বছর ধরে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো মাদরাসা জাতীয়করণ করা হয়নি।

তিনি বলেন, আড়াই মাস ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের ফাইল পড়ে আছে। কিন্তু বাস্তবায়ন হচ্ছে না।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আবার আমাদের সড়কে আসতে হয়েছে। বিভিন্ন অজুহাত দিয়ে জাতীয়করণের কাজটা ঝুলিয়ে রাখা হয়েছে।

উল্লেখ্য, ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে গত জানুয়ারি মাসে শিক্ষকরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় গত ২৮ জানুয়ারি ইবতেদায়ি মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি। এ কারণে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে আবার সড়কে নেমেছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

সড়ক অবরোধ করেছে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা

Update Time : ০৪:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫