ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

হবিগঞ্জে জামায়াতকর্মী হত্যা, ১৫ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ শহরে জামায়াতকর্মী মহিবুর হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শফিকুল আলম চৌধুরীসহ ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক সৈয়দ মো: কায়সার মোশারফ ইউসুফ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরাহলো, জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের শফিকুল আলম চৌধুরী, তার ভাই শাহিদুল আলম আফিক, জাহাঙ্গীর আলম, সেবুল মিয়া, রুবেল মিয়া, শামীম মিয়া, শামসুল হক ছরফুল, মকসুদ মিয়া, তারা মিয়া, রতিকা দাশ, ছায়েদ মিয়া, নাহিদ মিয়া, আব্দুল মুকিত, শাহজাহান ও আলমগীর মিয়া।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ জুন রাতে স্থানীয় পুরান মুন্সেফী পুকুরপাড়ে নিহত মুহিবুর রহমানকে ডেকে নিয়ে যায় তার চাচাতো ভাই জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীসহ অন্য আসামিরা। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে আসামিরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে শফিকুল আলম চৌধুরীসহ ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘতদন্ত করে ২০১৫ সালে ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর ২০১৭ সালের ১০ আগস্ট ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়।

বিষয়টি নিশ্চিত করে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলজার খান জানান, এটি আলোচিত মামলা ছিল। আজ বিচারক ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও শফিকুল আলম চৌধুরীর আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছি।

অপর দিকে আসামিপক্ষের স্বজনরা জানিয়েছেন, তাদের ফাঁসানো হয়েছে। শিগগির উচ্চ আদালতে আপিল করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

হবিগঞ্জে জামায়াতকর্মী হত্যা, ১৫ জনের যাবজ্জীবন

Update Time : ০৫:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫