ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটাসহ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলায় কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের (স্কুল, কলেজ, মাদ্রাসা) উদ্যোগে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১২ অক্টোবর পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ওই দিন দুপুরের দিকে হঠাৎ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ শিক্ষকদের লাঠিপেটাসহ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে দাঁড়ানো শিক্ষকদেরকে ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন করা হয়েছে। যারা এমন ঘৃণ কাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে মানববন্ধন থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা ও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। তা না হলে, শিক্ষকদের কর্মবিরতি ও ঢাকার শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানোর হুঁশিয়ারিও দেওয়া হয়।
মানববন্ধনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রধান সমন্বয়কারী মো. আলমগীর হোসেন, লালমোহন ইসলামিয়া কালিম মাদ্রাসার মুহাদ্দিস মওলানা আব্দুল হক, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক রেজাউর রহমান শাহিন, দ্বীপ শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Update Time : ০৫:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫