ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিস্ফোরক কারখানায় শুক্রবার একটি শক্তিশালী বিস্ফোরণে বহু লোক নিহত ও ১৯ জন নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করার জন্য বিধ্বস্ত স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যমে প্রচারিত আকাশপথের ফুটেজে টেনেসির হিকম্যান কাউন্টির ওই কারখানায় ধোঁয়াটে ধ্বংসাবশেষ দেখা গেছে। ওই স্থানেই পুড়ে যাওয়া ও বিধ্বস্ত যানবাহন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

হাম্পফ্রিজ কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে আমরা নিশ্চিত করতে পেরেছি যে ১৯ জন নিখোঁজ রয়েছে।’

তিনি বলেন, এই ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন। এখনই মৃতের সংখ্যা বলা যাচ্ছে না। আমি শুধু বলতে পারি, আমরা নিখোঁজ ১৯ জনের সন্ধান করছি।’

হিকম্যান কাউন্টির বাকস্নর্ট এলাকায় অবস্থিত অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমসের একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর দ্বিতীয়বার বিস্ফোরণের আশঙ্কায় সাধারণ মানুষকে এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হাম্পফ্রিজ কাউন্টির শেরিফ ডেভিস বলেন, বিস্ফোরণে কারখানার একটি সম্পূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে।

তিনি এই ঘটনাকে তার চাকরি জীবনের ‘সবচেয়ে বিধ্বংসী দৃশ্য’ বলে অভিহিত করেছেন।

তিনি আরও বলেন, বিস্ফোরণের শব্দ এতটাই প্রচণ্ড ছিল, যে তা বহু দূর পর্যন্ত শোনা গেছে এবং ধ্বংসাবশেষ প্রায় অর্ধ বর্গমাইল জুড়ে ছড়িয়ে পড়ে।

ডেভিস বলেন, যখন ভবনের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন বর্ণনা করার ভবনটির কিছুই আর অবশিষ্ট ছিল না।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।

কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নিখোঁজদের পরিবারের জন্য এটি একটি অসহনীয় অপেক্ষার সময় বলে স্বীকার করেছে।

ডেভিস বলেন, ‘আমি নিশ্চিত অনেকেই ক্ষুব্ধ এবং অনেকেই খুব দুঃখিত ও হতাশ— আমি তা বুঝতে পারছি। এটি আমাদের জন্যও বিভীষিকাময়। এটি সংশ্লিষ্ট সকলের জন্যই বিভীষিকাময়।’

টেনেসির গভর্নর বিল লি জানান, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘রাষ্ট্রীয় সংস্থাগুলো স্থানীয় ও ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আমরা এই মর্মান্তিক ঘটনার শিকার পরিবারগুলোর জন্য প্রার্থনা করতে টেনেসিবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’

গত ১৯৮০ সালে প্রতিষ্ঠিত অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কোম্পানি এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপিকে কোনো মন্তব্য করেনি।

কোম্পানির ফেসবুক পেইজে বলা হয়েছে, তারা মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও শিল্পক্ষেত্রের জন্য ‘বিভিন্ন উচ্চ বিস্ফোরক উপাদান ও বিশেষায়িত পণ্য’ তৈরি করে থাকে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত মাসে মার্কিন সরকার ‘টিএনটি সংগ্রহের’ জন্য অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমসের সঙ্গে প্রায় ১২ কোটি ডলারের একটি চুক্তি সম্পাদন করেছে।
বিআরএসটি/এসএস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ

Update Time : ০৪:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫