ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

শাহবাগে তিনজনেের মরদেহ উদ্ধার

  • জাতীয় ডেস্ক
  • Update Time : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৩২০ Time View

রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক তিনটি স্থান থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া এসব ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির জানান, প্রথম মরদেহটি উদ্ধার করা হয় রাত সাড়ে ৯টার দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের আইল্যান্ডে অচেতন অবস্থায় পড়ে থাকা এক নারীকে দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানা গেছে।

দ্বিতীয় ঘটনা ঘটে তার কিছুক্ষণ পর, রাত পৌনে ১০টার দিকে। জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আরও এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাকেও ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তৃতীয় ঘটনা ঘটে রাত পৌনে ১২টার দিকে শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তিনজনের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য প্রত্যেকের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

শাহবাগে তিনজনেের মরদেহ উদ্ধার

Update Time : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫