ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

  • জাতীয় ডেস্ক :
  • Update Time : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৬৫ Time View

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আর তুরস্কের পক্ষে ছিলেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি।

পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বাণিজ্য বহুমুখীকরণ, যোগাযোগ বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ প্রচারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে। আলোচনায় যত দ্রুত সম্ভব যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী অধিবেশন আহ্বানের ওপর গুরুত্ব দেয়া হয়।

অপরদিকে, বাংলাদেশ পক্ষ তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানায়। দু’দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা হয় বৈঠকে।

এ সময়, ‘জুলাই বিপ্লব’-এ আহতদের চিকিৎসাসহ স্বাস্থ্য খাতে তুরস্কের ধারাবাহিক সহায়তা এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তুরস্কের ফিল্ড হাসপাতালের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উভয় পক্ষ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করে।

পরে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫