ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ছেলের ছুরিকাঘাতে মায়ের প্রাণহানি

পারিবারিক কলহের জেরে লালমনিরহাটের সদর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সুশীলা কর্মকার (৫৫)। তিনি ওই এলাকার স্বর্গীয় ভেললো কর্মকারের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে নিমাই কর্মকার (২৮)-কে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে নিমাই কর্মকার বড়বাড়ী বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দু’একজনকে আঘাত করে।

পরে তার মা সুশীলা কর্মকার ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত নিমাই ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নিমাই কর্মকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

নিমাইয়ের ভাবি জানান, দীর্ঘদিন ধরে নিমাই মানসিক সমস্যায় ভুগছিল। আগে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল। কখনো ভালো থাকত, কখনো আচরণ খারাপ হয়ে যেত। স্ত্রী চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়াই এমন ঘটনা ঘটিয়েছে।

এক প্রতিবেশী বলেন, নিমাই আগে কিছুটা মানসিক রোগে আক্রান্ত ছিল। বাজারে গিয়ে মানুষকে কোপানোর পর মা গিয়ে বুঝিয়ে আনতে চেয়েছিলেন, তখনই ছুরি মেরে হত্যা করে। এমন অমানবিক ঘটনা আমাদের এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে সে মানসিক রোগী, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ছেলের ছুরিকাঘাতে মায়ের প্রাণহানি

Update Time : ০৫:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫