ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫৬ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল হিন্দু সম্প্রদায়ের প্রতি ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে আমি দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা।
তিনি আরও যোগ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, অপর নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করা স্বাভাবিক এবং নৈতিক কর্তব্য। তবে শারদীয় উৎসবকে ঘিরে কেউ যেন সাম্প্রদায়িক অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানাই।
হিন্দু সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান, আপনারা আনন্দের সঙ্গে, নিরাপদ ও নিশ্চিন্তভাবে সারা দেশে উৎসব উদ্যাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।
তারেক রহমান আরও বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায় তাদের ধর্ম পালন করবেন আনন্দ ও উৎসাহের সঙ্গে। এটি আমাদের দেশের দীর্ঘকালীন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির এক অনন্য প্রকাশ। একজন বাংলাদেশি হিসেবে আমরা দেখতে পাই, এর মধ্যে আমাদের ভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভাতৃত্ব ফুটে ওঠে।
তিনি বলেন, রাষ্ট্র ও সংবিধান অনুযায়ী, দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পবিত্র হাদিসেও নির্দেশনা রয়েছে, যে ব্যক্তি রাষ্ট্রের সুরক্ষাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তাদের অধিকার হরণ করে বা অনিচ্ছায় অতিরিক্ত কাজ চাপিয়ে দেয়, এমন জুলুমের বিরুদ্ধে প্রিয় নবী সতর্ক করেছেন- কেয়ামতের দিনে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।
সবশেষে তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দল বিএনপির পক্ষ থেকে আবারও দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

Update Time : ১১:৪১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫