ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনি নেতা

ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস বৃহস্পতিবার জাতিসংঘে ভার্চুয়ালি ভাষণ দেবেন। পশ্চিম তীরে ইসরাইলি দখল বন্ধ করার চেষ্টা করা হবে কি-না, তা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের নেতৃত্বে এক বিশেষ শীর্ষ সম্মেলনের তিন দিন পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের ৮৯ বছর বয়সী প্রবীণ এই প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ওই সম্মেলনে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দৃঢ়ভাবে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাখ্যান করেছে এবং অত্যন্ত অস্বাভাবিকভাবে বিশ্ব নেতাদের বার্ষিক এই সমাবেশে আব্বাস ও তার জ্যেষ্ঠ সহযোগীদের নিউ ইয়র্কে সফরে নিষেধাজ্ঞা জারি করে।

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাধারণ পরিষদে বিপুল ভোটে আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সংস্থাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়।

এদিকে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জোয়ারে ক্ষুব্ধ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীনতার যে কোন সম্ভাবনাকে নস্যাৎ করার লক্ষ্যে পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার হুমকি দিয়েছেন।

ফ্রান্স ২৪ ও রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ‘গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে যা বলেছেন, তা হল ইউরোপীয় ও মার্কিনদের একই অবস্থান।’

ট্রাম্পের গল্ফ খেলোয়াড় বন্ধু স্টিভ উইটকফ বলেছেন যে, আরব ও ইসলামী দেশগুলোর নেতাদের একটি পৃথক বৈঠকে ট্রাম্প যুদ্ধের অবসানের লক্ষ্যে ২১-দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন।

তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে কনকর্ডিয়া শীর্ষ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি, এটি ইসরাইলি উদ্বেগের পাশাপাশি এই অঞ্চলের সমস্ত প্রতিবেশীদেরও উদ্বেগের সমাধান করেছে।’

সোমবার আব্বাস তার এক ভাষণে ২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরাইলের ওপর হামাসের বিশাল হামলার নিন্দা করেছেন।

হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে নিরস্ত্রীকরণের আহ্বানও জানান তিনি ।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনি নেতা

Update Time : ০৬:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫