ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

গাজার যুদ্ধ বন্ধে মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

  • Reporter Name
  • Update Time : ১১:১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৭ Time View

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম বিশ্বের একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং বেশ কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতাদের মধ্যে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা “খুবই ফলপ্রসূ” ছিল। তিনি জানান, বৈঠকের ফলাফল হিসেবে একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হবে, যদিও এর বিস্তারিত কিছু তিনি জানাননি।

বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি গাজার যুদ্ধ বন্ধ করতে চান। তিনি এই বৈঠককে বারবার ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক’ হিসেবে উল্লেখ করেন। নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিত ছিলেন।

ট্রাম্প বলেন, “আমরা গাজার যুদ্ধ বন্ধ করতে চাই। আমরা এটিকে শেষ করব। হয়তো এখনই শেষ করতে পারব।” তিনি আরও বলেন, “এটা আমার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ আমরা এমন কিছু শেষ করতে যাচ্ছি যা আপনারা হয়তো কখনো শুরুই করেননি।”

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “আমাদের অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে। আমাদের এটি থামাতেই হবে।” তিনি হামাসকে ‘যৌক্তিক শান্তি প্রস্তাব’ প্রত্যাখ্যানের জন্য অভিযুক্ত করেন, যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করে যুদ্ধবিরতি চুক্তি আটকে দেওয়ার জন্য ইসরাইলকে দায়ী করেছে।

ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে হামাসের জন্য “পুরস্কার” বলেও মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

গাজার যুদ্ধ বন্ধে মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

Update Time : ১১:১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫