ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

দক্ষিণ কোরিয়ায় ইউনিফিকেশন চার্চের নেত্রী হান হাক জা গ্রেফতার

দক্ষিণ কোরিয়ায় ইউনিফিকেশন চার্চের নেত্রী হান হাক জা-কে গ্রেফতার করা হয়েছে। দেশটির সাবেক ফার্স্ট লেডিকে বিলাসবহুল উপহার প্রদানসহ ঘুষের অভিযোগে মঙ্গলবার জা-কে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। প্রসিকিউটরদের বরাত দিয়ে সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছে, জা প্রমাণ নষ্ট করতে পারেন—এমন ঝুঁকি থাকায়, সিউল সেন্ট্রাল জেলা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

৮২ বছর বয়সী হান হাক জা-কে গত সপ্তাহে প্রাক্তন ফার্স্ট লেডি কিম কেওন হি ও একজন বিশিষ্ট আইনপ্রণেতাকে ঘুষ দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরদিনই প্রসিকিউটররা তার গ্রেফতার চেয়ে আদালতে আবেদন করেন।

পরোয়ানা জারি হওয়ার পর, জা-কে সিউল ডিটেনশন সেন্টারে হেফাজতে নেওয়া হয়েছে।

১৯৫৪ সালে হানের প্রয়াত স্বামী মুন সান-মিয়ং কর্তৃক ইউনিফিকেশন চার্চটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরেই এটি বিতর্কের বিষয়বস্তু হিসাবে পরিচিত।

গির্জাটির নানাবিধ ব্যবসার মধ্যে মিডিয়া, পর্যটন ও খাদ্য বিতরণসহ নানা ধরনের ব্যবসা অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেফতারের বিষয়ে এক বিবৃতিতে ইউনিফিকেশন চার্চ কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা আদালতের রায় বিনয়ের সঙ্গে মেনে নিচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সত্য উদঘাটনের জন্য তদন্ত ও বিচার প্রক্রিয়ায় আন্তরিকভাবে সহযোগিতা করব এবং আমাদের গির্জার প্রতি বিশ্বাস পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই ঘটনা নিয়ে সকলের উদ্বেগের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

দক্ষিণ কোরিয়ায় ইউনিফিকেশন চার্চের নেত্রী হান হাক জা গ্রেফতার

Update Time : ০৫:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫