ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

কাল জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।প্রধান উপদেষ্টার কর্মসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া, সকাল ১১টায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে নেদারল্যান্ডসের রাণী মহামান্য ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করবেন অধ্যাপক ইউনূস।

দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট (এফফরডি): ১৩তম বার্ষিক অফিশিয়াল ফার্স্ট লেডিস লাঞ্চন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেল ২টা ৪৫ মিনিটে তিনি নিউইয়র্কে ‘সোশ্যাল ইনোভেশন: মবিলাইজিং ফাইন্যান্সিং থ্রু সোশ্যাল ইনোভেশন’ শীর্ষক সরকারি-বেসরকারি খাতের নেতাদের বৈঠকে অংশগ্রহণ করবেন।

বিকেল ৫টায় রেকিট বেনকিজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস লিচ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধান উপদেষ্টা সন্ধ্যে ৭টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে, আজ বিকেল ৩টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে এখানে এসেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

কাল জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

Update Time : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫