ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

অনশন ভাঙলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের লিখিত আশ্বাসে অনশন কর্মসূচি ভেঙেছেন। 
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টানা আন্দোলনের ৩৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম নিজ হাতে জুস খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। 
এ সময় তিনি দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দেন।
এর আগে বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে একাডেমিক ভবন-১ এর নিচতলায় সাত শিক্ষার্থী অনশনে বসেন। অনশন শুরুর পরপরই উপাচার্য সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কর্মসূচি ভাঙানোর চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা রাজি না হওয়ায় তিনি সেদিন রাত শিক্ষার্থীদের পাশেই কাটান, যা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।
লিখিত প্রতিশ্রুতিতে উপাচার্য উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগের ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন রুটে বাসের সিট সংকট নির্ধারণ করে প্রয়োজনীয় রুটে বাস বাড়ানো হবে। নতুন একটি অ্যাম্বুলেন্স ক্রয়ের ছাড়পত্রের জন্য রোববার মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হবে। 
এছাড়া আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধির লক্ষ্যে জমির পুনঃঅ্যাসেসমেন্ট সম্পন্ন করা হবে বলে উল্লেখ করেন উপাচার্য।
অনশন ভাঙানোর সময় শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। দাবিপূরণে আমরা বদ্ধপরিকর, ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। আপনারা আমার ওপর আস্থা রাখুন।
অনশনরত শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা ৩৬ দিন আন্দোলন করেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না দেখে অনশনে বসতে বাধ্য হয়েছিলেন তারা। উপাচার্যের লিখিত আশ্বাসে তারা আপাতত কর্মসূচি স্থগিত করেছেন। 
শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে ব্যর্থ হলে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

অনশন ভাঙলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Update Time : ০১:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫