ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

তিন দফা দাবি আদায়ে অনশনে ববি শিক্ষার্থীরা

অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের তিন দফা দাবিতে অনশনে বসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাতজন শিক্ষার্থী। এই সাত শিক্ষার্থীর মধ্যে একজন নারী শিক্ষার্থীও রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে অনশনে বসেছেন। আজ শুক্রবারও (৫ সেপ্টেম্বর) তাদের অনশন চলমান রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের পরিধি বৃদ্ধি, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছিলেন। একপর্যায়ে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কও অবরোধ করেন। কিন্তু কতৃপক্ষের কোনো পদক্ষেপ না থাকায় তারা অনশন কর্মসূচী শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলে জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম জানান, অভিভাবক হিসেবে তিনি রাতেও শিক্ষার্থীদের পাশে ছিলেন।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছে তা যৌক্তিক। ইতোমধ্যে পরিবহন সংকট নিরসনের জন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ চলছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

তিন দফা দাবি আদায়ে অনশনে ববি শিক্ষার্থীরা

Update Time : ০৩:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫