ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

নুরকে এক সপ্তাহের মধ্যেই ছাড়পত্র দেয়া সম্ভব: ঢামেক পরিচালক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আগের চেয়ে ভাল আছে। তাকে এক সপ্তাহের মধ্যেই ছাড়পত্র দেয়া সম্ভব বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের তিনি জানান, ধীরে ধীরে নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার নাক ও চোয়ালের হাড় ভাঙা, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ—এমন চারটি সমস্যা রয়েছে।

পরিচালক আরও বলেন, নুর কিছুটা ট্রমায় আছেন। গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নওয়া হবে। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙা হাড় জোড়া লেগে যাবে, মস্তিষ্কে রক্তক্ষরণও নিয়ন্ত্রণে আসছে। তাই এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাওয়া সম্ভব।

এদিকে ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, নুরের শরীরে লবণের পরিমাণ কম ছিল, সেটা ঠিক হয়েছে। সে মুখে খেতে পারছে। ক্যাথেডার খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সবকিছুই স্বাভাবিক আছে। ৬ সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

নুরকে এক সপ্তাহের মধ্যেই ছাড়পত্র দেয়া সম্ভব: ঢামেক পরিচালক

Update Time : ০৩:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫