ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে নির্বাচনি একমাত্র পথ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা একটাই- জনগণের প্রতিনিধিরাই যেন দেশ পরিচালনার দায়িত্ব পান। জনগণের হাতে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নবনির্বাচিত ফিজিওথেরাপিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) কেন্দ্রীয় কমিটির পক্ষ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

জাহিদ হোসেন বলেন, আমাদের দেশের মানুষ অনেক সময় মনে করে, ডাক্তাররাই চিকিৎসা দেন। কিন্তু বাস্তবে হাসপাতালে একটি সমন্বিত টিমই রোগী ও জাতিকে সুস্থ রাখার অগ্রণী ভূমিকা পালন করে।
এসময় তিনি নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত রোডম্যাপ প্রসঙ্গে বলেন, গতকাল নির্বাচন কমিশন একটি প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অংশীজনদের সঙ্গে বৈঠক, ভোটার তালিকা হালনাগাদ ও প্রকাশ, পরে নির্বাচনের তফসিল ঘোষণা। আমরা এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছি।

বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপি মনে করে রোডম্যাপটি যুগোপযোগী এবং মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আগামীতে ঘোষিত তফসিলের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি খুঁজে নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে নির্বাচনি একমাত্র পথ

Update Time : ০৭:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫