ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

সেপ্টেম্বরে নতুন দলের নিবন্ধন

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সেপ্টেম্বরে নতুন দলগুলো নিবন্ধন পেতে পারে। এছাড়া সেপ্টেম্বর মাসেই হবে দলগুলোর সঙ্গে সংলাপ।

ইসির তৈরি করা সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনায় এমন বিষয় উল্লেখ করা হয়েছে। এতে ২৪টি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেছে সংস্থাটি।

এতে বলা হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। এর পরেই সংলাপ শুরু হবে, যা শেষ হবে অক্টোবরের প্রথমার্ধে। সেপ্টেম্বরের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধন, ভোটার তালিকা আইন সংশোধন, সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্ত, দেশি- বিদেশি পর্যবেক্ষক ও সংবাদিক নীতামালা চূড়ান্ত করা হবে। এছাড়া, নির্বাচন পরিচালনা (সংশোধন) ২০২৫, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ ও নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ সংশোধনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ভোটার তালিকা চূড়ান্ত করার সম্ভাব্য সময়সূচি ধরা হয়েছে ৩০ নভেম্বর। তবে তফসিলের তারিখ বা ভোটের তারিখ নেই রোডম্যাপে।

এছাড়াও প্রশিক্ষণ, মতবিনিময়, মিটিং, ব্রিফিং, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক প্রভৃতি কার্যক্রমের সম্ভাব্য সময়ও নির্ধারণ করেছে ইসি।

এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তফসিল হবে তার দুই মাস আগে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

সেপ্টেম্বরে নতুন দলের নিবন্ধন

Update Time : ০২:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫