ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু দিনের মধ্যেই শুরু হবে দলের প্রার্থী বাছাই। সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি। তবে সংশোধন হতে পারে নির্বাচিত সংসদে।

জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান ও সংস্কার ইস্যুতে এখনও সরগরম রাজনীতির মাঠ। প্রধান উপদেষ্টার ঘোষণার পরেও ভোটের দিনক্ষণ নিয়ে রয়েছে গুঞ্জন আর অনিশ্চয়তা। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে বাদানুবাদ চলছেই।

তবে যে যাই বলুক, নির্বাচন নিয়ে সরকারের দেয়া নির্ধারিত সময়েই আস্থা রাখতে চায় বিএনপি। গণমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে দলটির মহাসচিব জানান, এ নিয়ে তার দলে কোনো অনিশ্চয়তা নেই।

শিগগিরই দলের প্রার্থী যাচাই-বাছাই শুরু হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রাধান্য পাবে ব্যক্তি ইমেজ ও অতীতে রাজপথের ভূমিকা।

প্রশ্ন ছিলো সংবিধান পবিবর্তন বা সংশোধন ইস্যুতে বিএনপির অবস্থান কী? মহাসচিবের সাফ জবাব, কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি। এমনকি সংশোধনও হতে হবে নির্বাচিত সংসদের হাত ধরেই।

নির্বাচন বিলম্বিত হলে দেশে সুশাসন ও গণতন্ত্রের যাত্রা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি

Update Time : ০১:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫