ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

হাসিনার বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না : শাহজাহান

নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান। তিনি বলেছেন, আগে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। হাসিনার বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না।

সোমবার (১৮ আগস্ট) রাতে নগরীর ২ নম্বর গেটের চট্টগ্রাম কনভেনশন হলে চট্টগ্রামস্থ বান্দরবানবাসীর উদ্যোগে আয়োজিত এক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের দিকে এগোচ্ছি। ফ্যাসিবাদ থেকে মুক্তির এক বছর পূর্তি হয়েছে কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। ড. ইউনুস শুরু থেকে সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন।

তিনি বলেন, যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক, জামায়াতে ইসলামী সব সময় প্রস্তুত।দেশের নাগরিকদের চাহিদা পূরণ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে এ সনদকে আইনি কাঠামোতে আনতে হবে।

মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ ও অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচন চায়। দেশে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এতে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

জামায়াতের এই নেতা বলেন, এবারের নির্বাচন অতীতের যে-কোনো নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লবে ১০৭ জন শিশু জীবন দিয়েছে, যা দেশের ইতিহাসে অভূতপূর্ব। প্রায় ২ হাজার শহীদ ও অসংখ্য আহত গাজীর ত্যাগের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

হাসিনার বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না : শাহজাহান

Update Time : ০১:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫