ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহন হা-মীমের ৭ শিক্ষার্থীর নটরডেমে ভর্তির সুযোগ

দেশের অন্যতম সুনামধন্য বিদ্যাপীঠ রাজধানী ঢাকার নটরডেম কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পড়ালেখা করার স্বপ্ন থাকে বহু মেধাবী শিক্ষার্থীর। তবে সবার সেই স্বপ্ন পূরণ হয় না। যদিও দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একসঙ্গে ৭ শিক্ষার্থী নটরডেম কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে। এই প্রথম দ্বীপ জেলা ভোলার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নটরডেম কলেজে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জয়জয়কার। দেশের অন্যতম সুনামধন্য নটরডেম কলেজে প্রত্যন্ত এলাকার এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ৭ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
নটরডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীরা হলো- বিজ্ঞান বিভাগে ইফতেখার আহমেদ জিসান, সাদমান মুক্তাদিন অন্তু, মো. জুবায়ের ইসলাম, ইসমাইল হোসেন ইমন, মাহাদি ইসলাম আলভী, ব্যবসায় শিক্ষা বিভাগে ফয়েজ আলম জিদান এবং মানবিক বিভাগে মো. জুবায়ের হোসেন জিসান। এসব শিক্ষার্থীরা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।
ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক মো. ইয়াছিন বলেন, আমি নিজে একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। সত্যিই হা-মীমের শিক্ষার মান অনেক ভালো। আমি একজন শিক্ষক হিসেবে নানাভাবে তাদের কর্মকাণ্ড ও পড়ালেখার ধরন পর্যবেক্ষণ করে অভিভূত। কারণ তারা একজন শিক্ষার্থীকে প্রকৃত মেধাবী হিসেবে গড়ে তুলতে যত ধরনের চেষ্টার প্রয়োজন তা করেন। তাই আমার ছেলেকে হা-মীমেই পড়িয়েছি। এই প্রতিষ্ঠান থেকেই আমার ছেলে এসএসসি পাস করে দেশের অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে। ছেলের এমন সাফল্যে আমি সত্যিই অনেক আনন্দিত। তবে ছেলের এই অর্জনের পেছনে হা-মীমের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের মো. জহিরুল ইসলাম নামে আরেক অভিভাবক জানান, আমার ছেলে এ বছর হা-মীম থেকে এসএসসি পাস করেছে। এরপর সে নটরডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে। এ জন্য আমি হা-মীম সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি বলতে পুরো জেলার মধ্যে হা-মীম পড়ালেখার মানের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে। কারণ এ বছর সারাদেশে যখন এসএসসি পরীক্ষার ফলাফলের চরম বিপর্যয়, তখনো হা-মীমের ১০৫ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এদের মধ্যে ৪৫ জন আবার পেয়েছে জিপিএ-৫। এই প্রতিষ্ঠানটি জানে কীভাবে একজন শিক্ষার্থীকে প্রকৃত মেধাবী হিসেবে তৈরি করতে হয়।
নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্যে ব্যাপারে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয় থেকে পাস করা বহুসংখ্যক বিষয়ভিত্তিক মেধাবী শিক্ষক রয়েছেন। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের অত্যন্ত যত্নসহকারে আন্তরিকতার সঙ্গে পাঠদান করানো হয়। আমাদের লক্ষ্য শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে একজন সুশিক্ষিত মানুষ হয়ে উঠবে। আমাদের প্রতিষ্ঠান থেকে যারা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেমে ভর্তির সুযোগ পেয়েছে আমি তাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহন হা-মীমের ৭ শিক্ষার্থীর নটরডেমে ভর্তির সুযোগ

Update Time : ১১:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫