ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

খালার দ্বন্দ্বে আমি ক্ষতিগ্রস্ত : টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এতে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানেন না।
তবে গত সপ্তাহে এক সাংবাদিকদের বরাতে তার আইনজীবী জানতে পারেন, বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগকে তিনি ‘সম্পূর্ণ অযৌক্তিক’ হিসেবে মন্তব্য করেছেন। কিন্তু আওয়ামী সরকারের লোকজন দুর্নীতি করেছে বলে স্বীকার করেছেন তিনি। টিউলিপ বলেন, কোনো সন্দেহ নেই বাংলাদেশে অনেকে খারাপ কাজ করেছে। এজন্য তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু আমি ওই খারাপদের মধ্যে একজন নই।

দুর্নীতির মামলার ব্যাপার টিউলিপ বলেন, আমি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সমন পাইনি। আমি বলছি, আমি একটি বিদেশি রাষ্ট্রে শো-কেস বিচারের কাছাকাছি আছি। আমি এখনো জানি না আমার বিরুদ্ধে অভিযোগগুলো কী। আমি যেন কাফকাসকেউর দুঃস্বপ্নে পড়েছি। যেখানে আমার বিচার করা হচ্ছে। কিন্তু আমি জানি না অভিযোগগুলো কী এবং কিসের বিচার হচ্ছে।

টিউলিপের বিরুদ্ধে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। বিশেষ করে ২০১৩ সালে শেখ হাসিনার সঙ্গে রাশিয়া সফরে যাওয়ার তার বিরুদ্ধে অভিযোগের তীর। তবে টিউলিপ জানিয়েছেন, ওই বছর তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া গিয়েছিলেন এবং হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। অপরদিকে পুতিনের সঙ্গে তার মাত্র দুই মিনিট কথা হয়েছিল।

টিউলিপ দাবি করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার খালা শেখ হাসিনার মধ্যে দ্বন্দ্বে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, সত্যি হলো আমি মুহাম্মদ ইউনূস এবং আমার খালার দ্বন্দ্বের মাঝে পড়ে গেছি। এগুলো হলো সেই বড় বিষয়, যেগুলোর বিরুদ্ধে আমি লড়াই করছি।

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা দুর্নীতির তদন্ত নিয়েও মন্তব্য করেছেন টিউলিপ। তিনি বলেছেন, আমি আমার খালার পক্ষে সাফাই গাইছি না। তার সরকারের শেষ কীভাবে হয়েছে তা নিয়ে তদন্ত হচ্ছে, আমি তা জানি। আমি আশা করি বাংলাদেশের মানুষ যা চায় তাই তারা পাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

খালার দ্বন্দ্বে আমি ক্ষতিগ্রস্ত : টিউলিপ সিদ্দিক

Update Time : ১২:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫