ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে প্রায় ৭২ লাখ টাকার জাল-মাছ-ট্রলিং বোট জব্দ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৩৭৪ Time View

ভোলার লালমোহনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল ও সামুদ্রিক মাছসহ ৭টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে লালমোহন উপজেলার গজারিয়ার খালপাড়া-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫টি বেহুন্দি জাল এবং ৭০ লাখ টাকা মূল্যের ২০ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। এ সময় অবৈধ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জানান, জব্দ করা মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে এবং আর্টিসানাল ট্রলিং বোটগুলোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে প্রায় ৭২ লাখ টাকার জাল-মাছ-ট্রলিং বোট জব্দ

Update Time : ১০:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫