ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৬ নং ওয়ার্ড বিজয়ী

ভোলার লালমোহন জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে লালমোহন ইউনিয়নের ফুল বাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় লালমোহন ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ড অংশগ্রহণ করেন। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় দুই গোলই আসে প্রথমার্ধে, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেয়। এতে ৫ নং ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৬ নং ওয়ার্ড।
এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোর্শেদুল ইসলাম চৌধুরি সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সমর্থিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ভোলা-৩, (লালমোহন-তজুমদ্দিন) আসনের মুঃ নিজামুল হক নাঈম, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের লালমোহন উপজেলা সভাপতি এম এ হাসান, সেক্রেটারি সোলাইমান জমাদার, লালমোহন পৌরসভাপতি নাজমুল আযম, প্রধান উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দিন, উপদেষ্টা মো. এসহাকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রধান অতিথি মুঃ নিজামুল হক নাঈম তার বক্তব্যে বলেন, যুবসমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল গ্রামীণ ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
বিশেষ অতিথি এম এ হাসান বলেন, গ্রামীণ পর্যায়ে ফুটবলের প্রতিভা অসাধারণ।আমরা লালমোহনের প্রতিটি ইউনিয়নের খেলা শেষ করে চ্যাম্পিয়নদের নিয়ে উপজেলা পর্যায়ে আবারো খেলা শুরু করবো। ধারাবাহিক প্রতিযোগিতা হলে এখান থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।”
ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলার মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাস। খেলাটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক।
উল্লেখ্য, গত ২৪ জুলাই থেকে শুরু হওয়া টুর্নামেন্টে লালমোহন ইউনিয়নের মোট ৮টি ওয়ার্ড অংশ নেয়। সর্বশেষ শুক্রবার ফাইনাল খেলার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৬ নং ওয়ার্ড বিজয়ী

Update Time : ১০:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫