ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুটা আশাহত হয়েছি : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুটা আশাহত হয়েছি।
শনিবার সকালে রাজশাহী মহানগর ইসলামি ছাত্রশিবিরের আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদ আলী রায়হানের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল পরবর্তী সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
শিবির সভাপতি বলেন, জুলাই ঘোষণাপত্রটি সারা বাংলাদেশের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার একটি জায়গা ছিল। আমরা আশান্বিত ছিলাম, সরকার সকলের মতামত ও আকাঙ্খা সে আলোকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। সেটা ঘোষণার পর আমরা কিছুটা আশাহত হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের যে পূর্ণ আকাঙ্খা এটি পূর্ণভাবে প্রতিফলিত হয়নি।
তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ডের যে ইতিহাস, জাতিসত্বার যে ইতিহাস, বৃটিশ বিরোধী আন্দোলনে এখানকার অনেকেই লড়াই সংগ্রাম করেছেন। সেই ধারাটাকে ইগনোর করা হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের ৯দফা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটাকে জুলাই ঘোষণাপত্রে আসেনি। জুলাই আন্দোলনের যে পলিসি, প্যাটার্ণ, এবং গতিপ্রকৃতি কৌশলগুলো অনেকটাই অবজ্ঞা করা হয়েছে।
তিনি আরও বলেন, রেমিট্যান্স যোদ্ধা, মিডিয়া কর্মীদের ভূমিকা, অনলাইন একটিভিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এমন অনেক গুরুত্বপূর্ণ স্টেক্সদের বিষয়গুলো উঠে আসেনি। যদিও অনেক বিস্তৃত একটি ঘোষণাপত্র দেখেছি কিন্তু সামান্য ছোট ছোট বিষয়গুলো সরকার ইনক্লুড করতে পারেনি। এজন্য আমাদের কাছে মনে হয়েছে, এটি আরও আকাঙ্ক্ষার প্রতিফলিত হওয়ার দরকার ছিল এবং আরও পূর্ণাঙ্গ হলে জুলাইকে ধারন করার ক্ষেত্রে ভালো হতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুটা আশাহত হয়েছি : শিবির সভাপতি

Update Time : ০২:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫