ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

সংসদীয় যে ৩৯ আসনে সীমানা পরিবর্তন হবে

  • জাতীয় ডেস্ক :
  • Update Time : ১১:৫৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ২৭৬ Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৯টি আসনের সীমানায় পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ সংসদ নির্বাচনের ২৬১টি আসনের সীমানা অক্ষুণ্ন রেখে এই সংখ্যক আসনে ছোটোখাটো পরিবর্তন আনতে চাইছে তারা। তবে ভোটার ও জনসংখ্যাকে বিবেচনায় নিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করেছে সাংবিধানিক সংস্থাটি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণে গঠিত বিশেষায়িত কমিটি ৪২টি আসনে পরিবর্তনের প্রস্তাব করেছিল। এর মধ্যে ইসি ৩৯টিতে পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

গতকাল রাতে ৩৯টি আসনের পরিবর্তনসহ ৩০০ আসনের সীমানার খসড়া ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বিশেষায়িত কমিটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী সর্বোচ্চ ভোটার এলাকা গাজীপুর জেলা এবং সর্বনিম্ন বাগেরহাট। ভোটার ও জনসংখ্যা বিশ্লেষণ করে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদীয় এলাকার খসড়া গেজেট আকারে প্রকাশ করবে ইসি। একই সঙ্গে ইসির ওয়েবসাইটেও এটা প্রকাশ করা হবে। এই খসড়ার বিষয়ে ১০ আগস্টের মধ্যে দাবি কিংবা আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। আপত্তির শুনানি শেষে চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ করা হবে। এ সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

যেসব আসনে পরিবর্তন আসছে :

পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরীয়তপুর ২ ও ৩; ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ১০ ও ১১; নোয়াখালী ১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসনে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বাগেরহাটের চারটি আসন থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরের পাঁচটি আসন থেকে বাড়িয়ে ছয়টি করার প্রস্তাব করা হয়েছে।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণে ৯ সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করা হয়। বিদ্যমান আইন অনুযায়ী এই কমিটি ৬৪ জেলার ৩০০ আসন নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে।

তিনি আরও বলেন, জনশুমারি-২০২২ ধরে কাজ করতে গিয়ে কারিগরি কমিটি শুমারিতে বেশ কিছু অসামঞ্জস্য পেয়েছে। ইসির হালনাগাদ ভোটার সংখ্যার ভিত্তিতে চার লাখ ২০ হাজার ৫০০ কমবেশি গড় ভিত্তিতে গ্রেডিং করে কারিগরি কমিটি। কোন জেলায় বেশি ভোটার, কোন জেলায় কম সেটাও পর্যালোচনা করা হয়। এক থেকে তিন আসনের জেলাগুলোকে আসন বাড়ানো-কমানোর ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়নি।

নির্বাচন কমিশনার বলেন, আড়াইশ আসনের বিষয়ে কারও কোনো আপত্তি বা আবেদন না আসায় বিদ্যমান সীমানাই বহাল রাখা হয়েছে। এ পর্যন্ত এক হাজার ৫শ’ মতো আবেদন পেয়েছে নির্বাচন কমিশন। ৪২টি আসনে ছোট-বড় সংশোধন ও সমন্বয়ের প্রস্তাব করেছে কারিগরি কমিটি। সে অনুযায়ী ইসির এ সংক্রান্ত কমিটি প্রস্তাব প্রস্তুত করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

সংসদীয় যে ৩৯ আসনে সীমানা পরিবর্তন হবে

Update Time : ১১:৫৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫