ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

কৃষি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

  • জাতীয় ডেস্ক :
  • Update Time : ১১:৪০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ২৮৯ Time View

বাংলাদেশের কৃষি খাতে একসঙ্গে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন। দেশটি সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য, কৃষিতে অত্যাধুনিক ড্রোনপ্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন বিষয়েও কাজ করতে আগ্রহী।

বুধবার (৩০ জুলাই) কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষিপণ্য রপ্তানি, কৃষিপ্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়নের সহযোগী। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতিহাস অর্ধশতাব্দীর। ভবিষ্যতেও এ সম্পর্ক আরও জোরদার হবে।

উপদেষ্টা বাংলাদেশ থেকে চলতি মৌসুমে আম আমদানির জন্য চীনকে ধন্যবাদ জানান। আগামী মৌসুমে আমের পাশাপাশি কাঁঠাল, সুগন্ধি চাল আমদানির বিষয়েও অনুরোধ জানান।

বাংলদেশের কৃষির আধুনিকায়নে যান্ত্রিকীকরণ প্রযুক্তি হাস্তান্তর, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন, দেশের কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

রাষ্ট্রদূত জানান, চীন বাংলাদেশের কৃষি খাতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। তার দেশ সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য, কৃষিতে অত্যাধুনিক ড্রোনপ্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন বিষয়েও কাজ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান। উপদেষ্টা রাষ্ট্রদূতের আগ্রহকে স্বাগত জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

কৃষি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

Update Time : ১১:৪০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫