ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ৮

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। রোববার (২৭ জুলাই) চকওয়াল জেলার বালকাসার ইন্টারচেঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। খবর, দ্য ডনের।

রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাসের একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।

নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছেন। তাদের বয়স যথাক্রমে ৮ মাস, ১ বছর ও ২ বছর। সর্বোচ্চ বয়সের নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী ছিলেন। আহতদের বয়স ১৪ থেকে ৫৫ বছরের মধ্যে।

চকওয়াল জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপার ডা. মুখতার সারওয়ার নিয়াজি বলেন, হাসপাতালে আনা ১২ জন আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের রাওয়ালপিন্ডির এক হাসপাতালে রেফার করা হয়েছে।

চকওয়ালের এসপি আহমেদ মোহিউদ্দিন একদল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

আহতদের কালার কাহার তহসিল সদর হাসপাতাল এবং চকওয়াল জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মরদেহও হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, পাকিস্তানে মহাসড়কে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এর মূল কারণ হিসেবে ধরা হয় উচ্চগতিতে গাড়ি চালানোর পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করা ও বেপরোয়া ওভারটেকিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ৮

Update Time : ০৫:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫