ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মেয়ে নুরুল ইজ্জাহ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মেয়ে, রাজনৈতিক ও মানবাধিকারকর্মী নুরুল ইজ্জাহ আনোয়ার এক দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন।

গতকাল শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।

সফরের শুরুতে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ করার কথা। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার : বাংলাদেশের পুনর্গঠন’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনে বক্তারা জুলাই বিপ্লবের সামাজিক ও রাজনৈতিক প্রভাব, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা করবেন।

সম্মেলন শেষে বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এ দিকে সফরের অংশ হিসেবে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। তবে এ সফরে তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন না বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

পরবর্তীকালে নুরুল ইজ্জাহর লেখক ফরহাদ মজহারের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে তিনি রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মেয়ে নুরুল ইজ্জাহ

Update Time : ০৩:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫