ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

চরফ্যাশনে যৌথ কৃষি খামার সমবায় সমিতি লিমিটেডের অফিস উদ্বোধন ও দোয়া মোনাজাত

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার চর মানিকা ইউনিয়নে ‘দক্ষিণ পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতি লিমিটেডের নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে অফিসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি আবুল কাসেম মাস্টার।
ভোলা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার আ.ফ.ম. নুরুল আমিন (শাহাজাহান) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিয়া, মাহফুজ মিয়া, শামসুল আলম মিয়া এবং অধ্যক্ষ আজিজুল ইসলাম। এছাড়াও, দক্ষিণ আইচা থানা বিএনপির সহ-সভাপতি মফিজুল ইসলাম, থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদার, সাধারণ সম্পাদক কবির গাজী, স্বেচ্ছাসেবক দলের থানা সভাপতি মো. সোহেল, শ্রমিকদল থানা সভাপতি হারুন আকন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মো. সেলিম মৃধা, হারুন মিয়া ও থানা ছাত্রদল নেতাসহ প্রমুখ।

দক্ষিণ পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমবায় লিমিটেডের সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান তাঁর বক্তব্যে সমিতির সদস্যদের দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত জটিলতা এবং তা নিরসনে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই সমিতির সদস্যরা অত্যন্ত নিরীহ, যাদের অনেকেই ভূমিহীন এবং ভূমি বন্দোবস্তের কাগজই তাদের প্রধান অবলম্বন। কিন্তু ভূমি অফিসের কিছু অসাধু দালাল ও কর্মচারীর যোগসাজশে এই জমির ওপর ‘দোকর বন্দোবস্ত’ সৃষ্টি করে হাতে তৈরি কিছু জাল দলিল, যেমন – ভুয়া প্রিন্টেড ম্যাপ, খতিয়ান ও পর্চা দেখিয়ে সমিতির সদস্যদের সরকার কর্তৃক প্রদত্ত বন্দোবস্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছিল।

বিষয়টি জানতে পেরে সমিতির কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করে। জেলা যুগ্ম দায়রা জজ আদালতে ৫৯৭/১৫ নম্বর মামলা রুজু করে চরফ্যাশন উপজেলায় উক্ত জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। মাননীয় বিচারক চরফ্যাশন ভূমি অফিস থেকে মামলার আওতাধীন ভূমির সকল রেকর্ডপত্র তলব করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ভূমি অফিসের রেকর্ড পর্যালোচনা করে আদালত সমিতির সদস্যদের পক্ষে রায় প্রদান করেন। গত ০৬/০৫/২০২৪ তারিখে ‘দোকর বন্দোবস্ত’ বাতিল এবং দো-তরফা সূত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার রায় ডিক্রি প্রদান করা হয়।

এ প্রসঙ্গে আরও উল্লেখ করা হয় যে, হাতে সৃজিত ডিয়ারা প্রিন্টেড ম্যাপ, খতিয়ান, পর্চা এবং জাল খাজনা রশিদ বাতিলের দাবিতে সমিতি কর্তৃপক্ষ উক্ত জমির সকল কাগজপত্র ও রায়ের কপিসহ গত ১৭/১১/২০২৪ তারিখে জেলা প্রশাসক বরাবর এবং গত ০২/১২/২০২৪ তারিখে সহকারী কমিশনার (ভূমি), চরফ্যাশন উপজেলা বরাবর আবেদন করেন। সমিতির অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার লক্ষ্যে গত ০৮/০১/২০২৫ তারিখে জেলা প্রশাসক বরাবর পুনরায় আবেদন করা হয় এবং জরিপ অধিদপ্তরকেও আবেদনের মাধ্যমে অবগত করানো হয়। মো. বজলুর রহমান দৃঢ়তার সাথে জানান যে, ভূমিদস্যু ও দালালচক্র সমিতির সদস্যদের জমি বেদখল করার জন্য এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে চলেছে, তবে সমিতি তাদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির উন্নয়ন, সমিতির সফলতা এবং সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সিরাজুল হক। দোয়া মাহফিলে সমিতির পাঁচ শতাধিক সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং সমিতির সদস্যদের আবাদকৃত ফসল পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

চরফ্যাশনে যৌথ কৃষি খামার সমবায় সমিতি লিমিটেডের অফিস উদ্বোধন ও দোয়া মোনাজাত

Update Time : ০৯:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫