ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

আওয়ামী লীগকে মাফ করার প্রশ্নই উঠে না: দুদু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপমান করেছে; তাই এদের কোনো মাফ নাই। তিনি বলেন, ‘এই খুনি, হত্যাকারী, গণহত্যাকারী, লুটেরা হাসিনা আর আওয়ামী লীগকে মাফ করার প্রশ্নই উঠে না।’

তিনি আরো বলেন, ‘হাসিনা ও খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপমান করেছে; গণতন্ত্রকে অপমান করেছে। বাংলাদেশের মানুষ আন্দোলন করে কেয়ারটেকার সরকার (তত্ত্বাবধায়ক সরকার) প্রতিষ্ঠা করেছিল। কিন্তু এই খায়রুল হক ও হাসিনা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে।’

শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘চব্বিশের আন্দোলনে অসংখ্য শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন। বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসবের জন্য দায়ী হাসিনা আর এই খায়রুল হক; আর দল হিসেবে আওয়ামী লীগের। সুতরাং এদেরকে মাফ করা যাবে না।’

দলের ভাইস চেয়ারম্যান বলেন, ‘বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নেতা। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আগামী দিনে দলের ম্যান্ডেট নিয়ে, বিএনপি যেমন অতীতে জনগণের পাশে দাঁড়িয়েছে, অন্যায়-অবিচারের বিপক্ষে দাঁড়িয়েছে, তেমনি আগামী দিনে জনগণের পাশে থাকবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

আওয়ামী লীগকে মাফ করার প্রশ্নই উঠে না: দুদু

Update Time : ০৩:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫