ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা বিতর্কে ইস্তফা দিলেন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও

দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা-অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন। সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ার পর থেকে বিতর্ক চলছে। সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সেই দৃশ্য। সমালোচনার মাঝেই এ বার চাকরি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন বায়রন। সংস্থার বিবৃতি উল্লেখ করে এ কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। বায়রনের ইস্তফার পর অ্যাস্ট্রোনমারের পরবর্তী সিইও কে হবেন, তা এখনো স্পষ্ট নয়। সংস্থার বোর্ড অব ডিরেক্টরস নতুন সিইও-র খোঁজ চালাচ্ছে।

বায়রনকে নিয়ে বিতর্কের সূত্রপাত কিছু দিন আগে। মার্কিন রক ব্যান্ড কোল্ড প্লে-র একটি কনসার্টে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর সংস্থারই চিফ পিপ্‌ল অফিসার (এইচআর) ক্রিস্টিন ক্যাবট। কনসার্টে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই দৃশ্য আচমকা ভেসে ওঠে ‘কিস ক্যাম’ স্ক্রিনে। যা গোটা বিশ্ব দেখতে পায়। সিইও-র সঙ্গে সহকর্মীর সম্পর্ক নিয়ে শুরু হয় চর্চা। তাঁরা দু’জনেই অন্যত্র বিবাহিত। ফলে বিবাহ-বহির্ভূত এই সম্পর্ক সমাজমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, কনসার্টের শয়ে শয়ে শ্রোতার ভিড়ে আচমকা তাঁদের মুখে আলো পড়েছে। কয়েক সেকেন্ড দু’জনেই থমকে গিয়েছিলেন। তার পর মুখ ঘুরিয়ে নেন। মুখ লুকানোর চেষ্টা করেন।

ঘটনার কথা স্বীকার করে বায়রনের একটি বিবৃতি প্রকাশ্যে এসেছিল। কিন্তু সংস্থার তরফে পরে জানানো হয়, তিনি কোনো বিবৃতি দেননি। সংস্থার বিবৃতিতে বলা হয়েছিল, ‘আমরা আগেও বলেছি, অ্যাস্ট্রোনমার সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি দায়িত্বশীল। আশা করা হয়, আমাদের নেতারা তাঁদের আচরণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবেন। সম্প্রতি তা করা হয়নি।’’

অ্যাস্ট্রোনমার একটি তথ্য বিশ্লেষণ প্রযুক্তি সংস্থা (ডেটা অপারেশন কোম্পানি)। এই সংস্থা আগামী দিনে তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানের কাজ চালিয়ে নিয়ে যাবে বলেও জানানো হয় বিবৃতিতে।

ঘটনার পর বায়রনকে সংস্থার নেতৃত্বের পেজ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্টও আর জনসমক্ষে (পাবলিক) নেই। তবে সংস্থার বোর্ড অফ ডিরেক্টর্স-এর তালিকায় এখনো বায়রনের নাম রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা বিতর্কে ইস্তফা দিলেন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও

Update Time : ০১:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫