ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

পরিবর্তনে সাংবাদিকদেরও বড় ভূমিকা ছিল : নয়ন

  • Reporter Name
  • Update Time : ০১:১৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৪৬২ Time View

অস্ট্রিয়ার ভিয়েনা রাজ্যের ২৩নং ডিস্ট্রিক্ট কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন বলেছেন, বাংলাদেশের এ পরিবর্তনে তরুণদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যে সময় ছাত্ররা, আবু সাঈদের মতো শহীদরা রাস্তায় নেমেছিল, তখন সাংবাদিকরা ঘরে বসে সংবাদ লিখেনি। তারাও ছাত্রদের সাথে রাস্তায় ছিল। তাঁদের মাধ্যমেই সারাবিশ্বে সংবাদ পৌঁছেছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থার (এনএনসি) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বাংলাদেশী বংশোদ্ভূত নয়ন আরও বলেন, দেশ ও মানুষের জন্য কিছু করতে হলে পড়াশোনার পাশাপাশি তরুণদেরকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতিতে তরুণরদের আসা খুবই গুরুত্বপূর্ণ।

শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে মাহমুদুর রহমান নয়ন বলেন, তাঁর মনে একটা মিনিট কিংবা সেকেন্ডের জন্য ভয় ছিলনা যে, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে তাঁকে জীবন দিতে হবে। তরুণরা যেটা দেখিয়েছে, সেটা ওই সময়ে অন্য কেউ বাংলাদেশের মত জায়গায় করার ক্ষমতা রাখতো না।

পরে সংগ্রহ বার্তা নামে পত্রিকার মোড়ক উন্মোচন করেন মাহমুদুর রহমান নয়নসহ অতিথিরা।

এনএনসি’র সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিইউজের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল ডিভিশনাল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম মাসুম, বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

পরিবর্তনে সাংবাদিকদেরও বড় ভূমিকা ছিল : নয়ন

Update Time : ০১:১৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫