ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

  • জাতীয় ডেস্ক :
  • Update Time : ০৩:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৩৯ Time View

আগামী আগস্ট মাস থেকে শুরু হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে ৫৫ লাখ পরিবারকে। নভেম্বর মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির (এফপিএমসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারিভাবে ৪ লাখ টন চাল আর ৮ লাখ টন গম কেনা হবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল এবং গমের দাম নির্ধারণ করা হবে। বেসরকারিভাবেও আমদানি করা হবে ৫ লাখ টন চাল।

খাদ্যপণ্য মজুদ সন্তোষজনক জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বর্তমানে সাড়ে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ভোক্তারা ১৫ টাকা কেজিতে মাসে প্রতি পরিবার ৩০ কেজি চাল পায়। এমন ৫৫ লাখ পরিবার সারাদেশে পাবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পরে গণমাধ্যমকে অর্থ উপদেষ্টা জানান, দেশি-বিদেশি সকল বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তা নেওয়ার অনুমতি দেয়া হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে।

এছাড়া গণভবনে জুলাই স্মৃতি জাদুঘরের জন্য প্রয়োজনীয় সব ধরনের অর্থ বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

Update Time : ০৩:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫