ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

  • জাতীয় ডেস্ক :
  • Update Time : ০১:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৬৬ Time View

‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’।দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবসমাজকে জনসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ।

প্রতিবছর এই দিনে যুবসমাজকে কর্মসংস্থানমুখী দক্ষতা, শোভন কাজের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সচেতন করা হয়। লক্ষ্য হলো যুবকদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত করে গড়ে তোলা। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা একদিকে যেমন ক্যারিয়ার গঠনে সংগ্রাম করছে, তেমনি সোশ্যাল মিডিয়ার নানা প্রভাবের মধ্যে রয়েছে। এ কারণে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে জনসম্পদে রূপান্তর ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) সরকারি-বেসরকারি অংশীদারদের সহযোগিতায় একটি কার্যকর দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তুলছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৪ সালে ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে আরো বলেন, ‘জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা, শিল্পক্ষেত্রে বহুমুখী শ্রমের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক বাজারে অধিকসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করতে দক্ষ জনশক্তি অপরিহার্য।

তিনি বলেন, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে আমাদের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার জরুরি। এই প্রেক্ষাপটে ইউনেস্কো-ইউনেভোক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী।

আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে আমাদের যুবসমাজকে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা পরিবর্তনশীল কর্মক্ষেত্রের উপযোগী হয়ে উঠতে পারে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করে দিবসটি উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেছেন অধ্যাপক ইউনূস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

Update Time : ০১:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫