ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের সময় এখন : আলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের সময় এখন। প্রতিবাদ না করলে ষড়যন্ত্র চলতে থাকবে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মুয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৫ আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হলো। তখন কিন্তু এতো আলোচনা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সাম্যকে হত্যা করা হলো, তখনও কিন্তু একটি মহল এতো আন্দোলন করেনি। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ষড়যন্ত্র করে তারা কিছুই করতে পারবে না। কারণ এ দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তারেক রহমান তো দেশ চালান না। তাহলে কেন তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংগঠনের ভাইস চেয়ারম্যান এম জহির আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক, যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম, সদস্য আবুল বাশার প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের সময় এখন : আলাল

Update Time : ০৪:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫