ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

মিটফোর্ড-বাবুবাজারে ডিএমপির অভিযানে চারজন গ্রেপ্তার

সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে ঢাকার মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুজনকে কারাদণ্ড, দুজনকে অর্থদণ্ড এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) ডিএমপির লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে র‍্যাব, কোতোয়ালি ও বংশাল থানা পুলিশের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার (১৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মিটফোর্ড রোডে অবৈধভাবে ঠেলাগাড়ি স্ট্যান্ড বানিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এক ঠেলাগাড়ি সিন্ডিকেট সর্দারকে সড়ক পরিবহন আইনের ৯২ ধারায় সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাবুবাজার ব্রিজ এলাকায় বাহাদুর শাহ পরিবহনের এক চালককে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনের ৬৬ ধারায় এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই ট্রাক চালককে ৬ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তারা অর্থদণ্ড পরিশোধ করে মুক্তি পান। এছাড়াও পজ মেশিনের মাধ্যমে একাধিক মামলা দায়ের করা হয়।

একই সময় রাস্তায় অবৈধ ভ্যান ও রিকশার গ্যারেজ বসিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মিটফোর্ড-বাবুবাজারে ডিএমপির অভিযানে চারজন গ্রেপ্তার

Update Time : ০৪:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫