ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

‘জুলাই শহীদ দিবস’, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার

আগামী ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-তে পালিত হবে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’। দিনটি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে তিন দিন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ জুলাই রোববার সন্ধ্যা ৭টা থেকে ১৬ জুলাই বুধবার সকাল ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। এ সময় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস-২০২৫’ উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেছেন, ‘জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের নিরাপত্তা ও ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইডি কার্ড থাকলে প্রবেশের ক্ষেত্রে কেউ অসুবিধায় পড়বে না।’

এক্ষেত্রে নবীন শিক্ষার্থী যারা এখনও স্টুডেন্ট আইডি কার্ড পায়নি তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সব বিভাগীয় প্রধানদের বলে দেব শিক্ষার্থীরা যেন প্রক্টর অফিস থেকে কার্ড নিয়ে নেয়।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সেইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টাও অনুষ্ঠানে অংশ নেবেন। তারা হলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দীন খান।

সার্বিক বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে চার উপদেষ্টাসহ আরও ২১ জন শহীদ পরিবারের প্রতিনিধি উপস্থিত থাকবেন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে আগামী তিন দিন কোন বহিরাগত প্রবেশ করতে পারবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

‘জুলাই শহীদ দিবস’, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার

Update Time : ০১:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫