ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

এশিয়া কাপে ইতিহাস গড়লো নারী হকি দল

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে বাংলাদেশ নারী হকি দল ইতিহাস গড়ল। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েই ব্রোঞ্জ পদক জিতে নিল বাংলাদেশের মেয়েরা। রোববার (১৩ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করে তারা।

ম্যাচে হ্যাটট্রিক করে নায়িকায় পরিণত হন আইরিন আক্তার। তিন গোল করে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ ১২ মিনিটে আইরিনের গোলে সমতায় ফেরে। এরপর ১৮ ও ২০ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। দলের পক্ষে বাকি গোলগুলো করেন অধিনায়ক শারিকা রিমন, কণা আক্তার ও রিয়াশা রিশি।

এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা মোট ১৪টি গোল করেছে এবং হজম করেছে ২৪টি। দলের সর্বোচ্চ ৫ গোল করেছেন আইরিন, দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার।

গ্রুপ পর্বে শুরুটা ভালো না হলেও টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মেয়েরা। প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ গোলে হারের পর উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে সেমিফাইনালে উঠে তারা। যদিও চীনের বিপক্ষে ৯-০ গোলের বড় হার এবং কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ফাইনালের স্বপ্ন ভাঙে। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত খেলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দলটি।

এদিকে, ছেলেদের বিভাগে বাংলাদেশের হকি দল মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পদক বঞ্চিত হয়েছে। তারা টুর্নামেন্ট শুরু করেছিল হংকংকে হারিয়ে, তবে সেমিফাইনালে জাপানের কাছে ৬-৪ গোলে হেরে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

এশিয়া কাপে ইতিহাস গড়লো নারী হকি দল

Update Time : ০২:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫