ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

ভাটারা থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। তিনি রোববার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ১০ হাজার টাকার বন্ডে তাকে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন।

এর আগে, গত ১০ জুলাই অপু বিশ্বাস হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষের দিকে থাকায় বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছিলেন। সে সময়ই জানানো হয়েছিল, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি শিগগির আত্মসমর্পণ করবেন। আজ সেই অনুযায়ী তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এবং জামিন পান।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে ‘জুলাই আন্দোলন’-এর সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ ঘটনায় এনামুল হক নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০–৪০০ জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ওই মামলায় অপু বিশ্বাস ছাড়াও অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে তারা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন। এর আগে, মামলার আরেক আসামি নুসরাত ফারিয়াকে গত ১৮ মে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হলে ২০ মে জামিনে মুক্তি পান তিনি। অপু বিশ্বাসের আইনজীবী জানান, জামিন আদেশের পর এখন মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

Update Time : ০২:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫