ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

আগামী বছর থেকে সৌদি যেতে লাগবে ফিটনেস সার্টিফিকেট

সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া আগামী বছর থেকে সৌদি আরবে যেতে পারবেন না বাংলাদেশি হজযাত্রীরা। কিডনি, ক্যান্সারসহ জটিল রোগ নিয়ে হজ পালনে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অনেকে। এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, প্রাক নিবন্ধনের আগেই সারতে হবে স্বাস্থ্য যাচাই প্রক্রিয়া।

২০২৫ সালে ৮৭ হাজার হাজির মধ্যে ৬৯ হাজার জন বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৩২৪ জন হাজিকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে স্থানীয় হাসপাতালে।

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নজরে এনেছে সৌদি সরকার। দেশটি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য লাগবে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এতো হজযাত্রীর জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা কষ্টকর। সৌদি সরকার চাচ্ছে, ভীষণ অসুস্থ রোগীদের যেন পাঠানো না হয়।

সৌদির এমন সিদ্ধান্তে কাজ শুরু করেছে ধর্মমন্ত্রণালয়। হজযাত্রীরা ফিটনেস সার্টিফিকেট নিতে পারবেন সিভিল সার্জন এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। হজের মত পবিত্র বিষয় নিয়ে যেন বাণিজ্য না হয় সেদিকে নজর দেয়ার পরামর্শ হাবের।

উল্লেখ্য, সৌদিতে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি। অসুস্থ হয়ে সৌদি আরবে স্থানীয় হাসপাতালে ভর্তি ২২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

আগামী বছর থেকে সৌদি যেতে লাগবে ফিটনেস সার্টিফিকেট

Update Time : ১২:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫