
লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও আহ্বায়ক এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব (প্রস্তাবিত কমিটি) মো. শহিদুল ইসলাম হাওলাদারের নামে ভুয়া আইডি ব্যবহার করে ফেসবুকে মিথ্যা প্রচারণার ব্যাপারে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং-৪১৭।
শহিদুল ইসলাম হাওলাদার জানান, গত ৭ জুলাই ২০২৫ ইং তারিখের জিহাদ রেহমান এবং মুজিব সেনা নামে ফেসবুক আইডিতে আমার নামে মিথ্যা এবং রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যে মূলক ভাবে প্রচারণা চালাচ্ছে ফ্যাসিস্ট সরকারের নেতাদের ছবি দিয়ে। অজ্ঞতা নামাকে বা কাহারা উক্ত ফেসবুক একাউন্টগুলো পরিচালনা করে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি বিভিন্নভাবে চেষ্টা করেও তাদেরকে শনাক্ত করতে পারিনাই। উক্ত দুইটি ফেসবুক প্রচারণাকারীদের শনাক্ত করতে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেছি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্য প্রযুক্তির সাহায্যে উক্ত আইডিগুলো শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করা হবে।
লালমোহন ভোলা প্রতিনিধি 









