ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক সংলাপের গুরুত্ব পুনরায় তুলে ধরা হয়।

রিয়াদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি যুবরাজ বলেন, যুদ্ধবিরতির এই চুক্তি যেন অঞ্চলজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার উপযোগী পরিবেশ তৈরি করে। মতবিরোধ সমাধানে কূটনৈতিক পথই হলো সঠিক পথ—এই নীতিতে সৌদি আরব অটল রয়েছে।’

বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সৌদি আরবকে ধন্যবাদ জানান ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান এবং ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করার জন্য। তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় যুবরাজের ভূমিকারও প্রশংসা করেন।

এছাড়াও, আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন।

এক্স-এ দেওয়া এক পোস্টে প্রিন্স খালিদ লেখেন, ‘আমরা আমাদের সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছি। আঞ্চলিক অগ্রগতি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের প্রচেষ্টা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান বরফ গলানোর অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ১২:৪৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫